শেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা

1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর থেকে জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টসে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কারপ্রাপ্তদের সম্বর্ধনা দেওয়া হয়েছে। 

১১ আগস্ট মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) মো: শাকিল আহমেদ, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার সহ, বিভিন্ন খেলার কোচ ও অভিভাবকবৃন্দ।

পুরস্কারপ্রাপ্তরা এর আগে গত ২৭ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর কাছ থেকে পুরস্কার গ্রহন করেন। 

উল্লেখ, শেরপুর থেকে ফুটবলে ছয় জন বালক এবং ক্রিকেটে দুইজন বালিকা জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার লাভ করেন। একই সাথে জাতীয় পর্যায়ে রচনা প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত ও শিক্ষা পদক পাওয়া শিক্ষার্থীকেও সংবর্ধনা দেয়া হয়।

আরো খবর

আপনার মতামত দিন