১
শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১১ জুলাই শনিবার দুপুরে সদর উপজেলার ভাতশালাস্থ শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
অধ্যক্ষ প্রকৌশলী জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট এর ভাইস প্রিন্সিপাল তাছলিমা আক্তার।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন নন টেক বিভাগের চিফ ইন্সট্রাক্টর পরিমল চন্দ্র দে।
আলোচনা সভা শেষে ইনস্টিটিউট এর শিক্ষার্থী-শিক্ষক ও কর্মচারীদের নিয়ে ১৫ টি ইভেন্টে ৪৫ জন পৃথক ক্রীড়া, কবিতা আবৃত্তি, হামদ-নাথ, ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
