শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ অক্টোবর রোববার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম, বিজিবি প্রতিনিধি মেজর আশিক, এসআরবি কমান্ডিং অফিসার লাবিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি জিতেন্দ্র মজুমদার, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, জামায়েত নেতা মাওলানা আব্দুল বাতেন, জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন, জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এবং বিভিন্ন উপজেলার পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার প্রত্যেকটি পূজা মন্ডপে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রতিটা পূজা মন্ডপে সিসি ক্যামেরা আওতায় আনা, মন্ডপগুলোতে যোগাযোগের জন্য ভাঙাচোরা রাস্তা সংস্কার, যুবদলের পক্ষ থেকে বিশেষ মনিটরিং টিম গঠন সহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়। যাতে করে এবারের শারদীয় দুর্গাপূজা নির্ভিগ্নে এবং উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়।
জেলা পূজা উদযাপন ফ্রন্ট সূত্রে জানা গেছে, এবার জেলায় ১৭১ টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
