শেরপুরে নজরুল বর্ষের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে ‘দ্রোহের কবি, প্রেমের কবি, তারুণ্যের কবি, প্রাণের কবি নজরুল’ এ স্লোগানকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ’ এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

২ জুলাই বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-১ সদর আসনের সাংসদ হাফেজ রাশেদুল ইসলাম।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ, বিএনপি নেতা এডভোকেট সিরাজুল ইসলাম, আব্দুল আউয়াল চৌধুরী, জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান, মাওলানা আব্দুল বাতেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা প্রমুখ।

এসময় সঞ্চালনায় ছিলেন মাসুদ হাসান বাদল ও শ্যামলী কর্মকার।

আলোচনা সভা শেষে স্থানীয় জেলা শিল্পকলা ও শিশু একাডেমিসহ বিভিন্ন সংগঠনের শিল্পীদের সমন্বয়ে নজরুলের লেখা কবিতা আবৃত্তি, হামদ-নাথ, নাচ ও গান পরিবেশন করা হয়।

আরো খবর

আপনার মতামত দিন