শেরপুরে ৫ ভিক্ষুক পেলেন টং দোকান

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের শ্রীবরদীতে পাঁচজন ভিক্ষুক পেলেন একটি করে টং দোকান। 

৫ জুলাই রবিবার উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীতে অংশ হিসাবে  উপজেলার ৫ জন সুবিধাভোগি ভিক্ষুকের মাঝে প্রত্যেককে ১ টি করে টং দোকান বিতরণ করা হয়েছে। একই সাথে আরো ৩ জন সুবিধাভোগীর মাঝে প্রত্যেককে ৩ টি করে  ছাগল বিতরণ করা হয়েছে।

এছাড়াও মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৩০ টি পরিবারের মাঝে বিনামূল্যে এক বান্ডিল করে ঢেউটিন ও তিন হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শ্রীবরদী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এসব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

এছাড়াও, এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসান, ওসি (তদন্ত) আব্দুল লতিফ মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মী।

আরো খবর

আপনার মতামত দিন